শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিলীপসহ দুজন গ্রেপ্তার

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিলীপসহ দুজন গ্রেপ্তার
২২

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৩০ নভেম্বর) রাতে ঢাকার বাসাবো এলাকার একটি বাসায় র্যাব-৩ ও র্যাব-৯ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) শহরের কান্দিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম নেপালের ছেলে ও মামলার দ্বিতীয় আসামি একই এলাকার হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮)।র্যাব-৯ (সিপিসি-১)-এর কোম্পানী কমান্ডার মো. নুরনবী জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব সদস্যরা মামলার আসামিদের গ্রেপ্তারে জোরালো তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় রোববার রাত ৯টা ৪৫ মিনিটে র্যাব-৩ ও র্যাব-৯-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার বাসাবো এলাকার একটি বাসা থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দিলীপ ও বাবুলকে ব্রাহ্মণবাড়িয়ায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন ২৮ নভেম্বর রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com