শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী ভোলাচং বৈশাখী মেলার মাঠ দখলমুক্তের দাবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী ভোলাচং বৈশাখী মেলার মাঠ দখলমুক্তের দাবি
৫৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রাণের উৎসব “ভোলাচং বৈশাখী মেলা” ঘিরে প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন স্থানীয় বাসিন্দারা। শত বছরের ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তবে দুঃখজনকভাবে, দীর্ঘদিন ধরে মেলার প্রধান ভেন্যু ভোলাচং মেলার মাঠটি বালু ব্যবসায়ীদের দখলে থাকায় এটি এখন প্রায় মেলা আয়োজনের অনুপযুক্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু ফেলে মাঠটির স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হয়েছে। ফলে ঐতিহ্যবাহী এই মেলা আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত পদক্ষেপ নিয়ে মাঠ থেকে বালু অপসারণ এবং মেলায় দোকান বসানোর ব্যবস্থা গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে আসে। তবে সচেতন মহলের মতে, আংশিকভাবে বালু সরিয়ে বা অস্থায়ীভাবে মেলার আয়োজন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তারা মনে করেন, এই ঐতিহ্যবাহী মাঠকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ। স্থানীয় জনগণের দাবি, বালুসহ সব ধরনের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে ভোলাচং বৈশাখী মেলার মাঠের শত বছরের ঐতিহ্য পুনরুদ্ধারে প্রশাসনকে চূড়ান্ত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তাহলেই ভবিষ্যতে নির্বিঘ্নে উদযাপিত হবে নবীনগরের প্রাণের এই উৎসব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com