শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে লুডু খেলাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

  |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে লুডু খেলাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০
১১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং সংঘর্ষের সময় অগ্নিসংযোগ করে চারটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়।দুই পক্ষের শতাধিক লোক টেটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার ভোর ৫টার দিকে হারুন চেয়ারম্যান গ্রুপ ও ইকবাল–আনিছ মেম্বার–সাচ্চু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, নিহত নাছির উদ্দিনের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, এর আগে গত রমজান মাসে লুডু খেলাকে কেন্দ্র করে পীরবাড়ি এলাকার জুয়েল ও খালপাড় এলাকার হাদিস মিয়ার মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ ঘটে এবং অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, হাদিস মিয়া জরিমানা হিসেবে জুয়েলকে এক লাখ ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় আজ ভোরে আবারও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com