শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু
১০১

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু—-

শফিকুল ইসলাম বাদল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দুষণমুক্ত করে নান্দনিক করে তুলতে উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে পৌর সভার পক্ষ থেকে শহরের টাউনখাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খালটির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণসহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরাসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরকর্তৃপক্ষ জানায়, উন্নত দেশের মত করে টাউন খালকে নান্দনিক ও উপভোগ্য করে তুলতে একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খালটিকে দূষণ ও দখলমুক্ত করে ওয়াকিংওয়ে নির্মাণ, দুইপাশে বৃক্ষরোপনসহ আলোকসজ্জা করা হবে। সে সাথে কেউ যাতে নির্বিচারে খালে বর্জ্য না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

প্রসঙ্গত, পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদী থেকে উৎপত্তি হয়ে টান বাজার এলাকার তিতাস নদীতে মিলিত হয়েছে খালটি। যা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শহরের দুই অংশকে যুক্ত করেছে। ফলে এই খালটিকে ঘিরে গড়ে উঠেছিল শহরের প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com