শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১লক্ষ টাকা জরিমান

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১লক্ষ টাকা জরিমান
৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পণ্যের ক্রয় রসিদ (ভাউচার) না রাখায় দুটি পাইকারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই তদারকি কার্যক্রম চলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সে জন্য জেলা প্রশাসন বাজার মনিটরিংয়ে নামে।
অভিযান চলাকালে জগৎবাজারের দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয় আমদানিকৃত পণ্যের সঠিক ক্রয় রসিদ দেখাতে না পারায় তাদের মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সাংবাদিকদের বলেন, “রমজান উপলক্ষে বাজারগুলোতে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় বাজার পরিস্থিতি এখন পর্যন্ত তুলনামূলক ভালো রয়েছে। তবে কেউ যেন অবৈধ মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সে জন্য আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।”অভিযানে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com