শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত শতাধিক আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত শতাধিক আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত
১২২

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত ২০২৬ ব্যাচের নবাগত আইনজীবীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে জেলা আইনজীবী সমিতির ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম খাঁন রুমার
সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান, নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য উপজেলা এম এ হান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকনসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক আইনজীবীরা।

অনুষ্ঠানে নবাগত ১০৬ জন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com