শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ

মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ
১১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলার তিনটি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

জানা গেছে, নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ৩ জন, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজের ১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তিনটি প্রতিষ্ঠানেই সবাই অকৃতকার্য হয়েছেন।

এমন ফলাফলে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাব—এসব কারণেই এমন ফলাফল এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, “ফলাফল বিশ্লেষণ করে দুর্বল প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রমে বাড়তি তদারকি করা হবে। পাশাপাশি কেন এমন ফলাফল এসেছে, সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com