শফিকুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় অবৈধভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

রবিবার পরিচালিত এ অভিযানে আনুমানিক ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা আগেই মাছ রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com