শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ারজেলা প্রতিনিধি | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার মাত্র ছয়মাসই সক্ষম হয়েছে রেলওয়ে স্টেশনকে শতভাগ ব্ল্যাকারমুক্ত করে গড়ে তুলেছেন সদ্য যোগদানকারী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলাম। এসআই মো. রফিকুল ইসলাম জানান, আমার যোগদান সময়কালে ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্ল্যাকারদের রমরমা ব্যবসা ছিল। যাত্রীরা অনলাইন কিংবা অফলাইন কোনভাবেই টিকেট ক্রয় করতে পারত না। এছাড়াও মাদক পাচার ও মোবাইল ছিনতাই ত আছেই। গত ৩০ অগাস্ট ২০২৫ এ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আমার যোগদানের পর থেকে এই পর্যন্ত প্রায় ৩০০ কেজি গাঁজা, ২০০০ পিছ ইয়াবা টেবলেট ও ১৫ থেকে ২০ জন টিকেট কালোবাজারি আটক করতে সক্ষম হয়েছি। এদের মধ্যে উল্লেখযোগ্য পেশাদার ব্ল্যাকার, ২৬ মামলার আসামি হাকিম, ১০ মামলার আসামি খায়রুল, ৬ মামলার আসামি ছোট কালু, কালোবাজারি চায়না, ডুপ্লিকেট টিকেটধারী ইয়াছিন সহ মোট ২০ জনের মত হবে। এসআই মো. রফিকুল ইসলামের মতে
ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে টিকেট কালোবাজারি শূন্য বলে ঘোষণা করেছে ছাত্রজনতা। তিনি আরও বলেন আমাদের প্রধান কাজ হলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যথাযথভাবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে জোরদারভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি ছিনতাইকারীদেরকে আমরা খুব শক্তভাবে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন যাত্রীদের যেকোনো সেবার মান নিশ্চিত করতে আমাদের হটলাইন নাম্বারে যে কেউ অনিয়ম – দূর্নিতী নিয়ে অভিযোগ করলে আমরা সাথে সাথে একশনে যাব। অতএব সকলকে হটলাইনের সাথে সংযোগ থাকার পরামর্শ দেন এসআই মো. রফিকুল ইসলাম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com