শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সংবাদ সম্মেলন
৪৪

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ জানুয়ারি সরাইল উপজেলার ইসলামাবাদে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়।তিনি স্পষ্ট করে বলেন, কাউকে কোনো ধরনের অশালীন ইশারা বা বৃদ্ধাঙ্গুলি দেখাননি। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি দাবি করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী পক্ষ নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে চিঠি ইস্যু করা হয়েছে, তা আইনসম্মত নয় এবং জেলা প্রশাসকের এমন চিঠি প্রদানের এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় তারা প্রার্থীর বক্তব্য নথিভুক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com