শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভর্তিচ্ছু অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভর্তিচ্ছু অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ছাত্রদল নেতার
১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক অসচ্ছল শিক্ষার্থীর ভর্তি ফরম ও পরীক্ষার ফি পরিশোধে আর্থিক সহায়তা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি লেখেন, আর্থিক সংকটে পড়ায় ভর্তি ফি ও পরীক্ষার ফি দিতে পারছেন না এবং সেজন্য সহযোগিতা কামনা করেন। রাব্বির এই পোস্টটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেইলি স্টারের প্রতিনিধি রাকিব মাদবরের নজরে আসে। তিনি বিষয়টি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেনকে অবহিত করলে শাহরিয়ার তাৎক্ষণিকভাবে রাব্বির সঙ্গে যোগাযোগ করেন এবং ভর্তি ফরম ও পরীক্ষার ফি পরিশোধ করেন। রাব্বি পরে একটি ফেসবুক পোস্টে লিখেন, “এই দুর্দিনে শাহরিয়ার ভাইয়ের এমন উদার সহযোগিতা ও মানবিক সহমর্মিতা আমি কোনোদিন ভুলবো না। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”

এই ঘটনা জেনে সাধারণ শিক্ষার্থীরা শাহরিয়ারের এ মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। তারা মনে করেন, ছাত্রনেতারা যখন এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আস্থা তৈরি হয় এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক বার্তা পৌঁছায়। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এ বিষয়ে বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। শাহরিয়ার হোসেনের এই কাজটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।” শাহরিয়ার হোসেন বলেন, “আমরা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। রাব্বির আর্থিক সমস্যার কথা জানতে পেরে আমি তার পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির মধ্যে এই ধরনের মানবিক সহায়তা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠছে বলে মত দিয়েছেন অনেকেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com