শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

মোঃ শাফায়াত হোসেন (সিয়াম):   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
১০

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার জনাব আসিফ আলতাফ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ওবায়েদ বিন মোস্তফা, সমাজসেবক মীর মোশারফ হোসেন অমি এবং ইঞ্জিনিয়ার পারভেজ রানা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভোলা জেলার প্রেসিডেন্ট জনাব মোঃ আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি, বরিশাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তালহা জুবায়ের ও ফান্ড রাইজিং সেক্রেটারি ঐশী দত্ত।

এসময় প্রায় অর্ধশত ভলান্টিয়ার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।আমন্ত্রিত অতিথিরা ভিবিডি’র সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মূলত জাগো ফাউন্ডেশনের যুব শাখা, যা ২০২০ সাল থেকে ভোলা জেলায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ভিবিডি ইতোমধ্যে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com