শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাঙ্গায় খালি গায়ে কৃষক সেজে ডাকাত গ্রেফতার

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাঙ্গায় খালি গায়ে কৃষক সেজে ডাকাত গ্রেফতার
৩৮

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কৌশল অবলম্বন করে দীর্ঘদিন ধরে পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত কাওছার শেখ (৩৫) কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।
পুলিশ জানায়, কাওছার শেখ দীর্ঘদিন ধরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে পৌরসভা ও ঢাকা-খুলনা মহাসড়কে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অবস্থান নেয় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান। সন্দেহ এড়াতে তিনি নিজেই খালি গায়ে গামছা পরে সাধারণ কৃষকের ছদ্মবেশ ধারণ করেন।
সন্ধ্যার পর সুবিধাজনক সময় বুঝে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে কৌশলে কাওছার শেখকে আটক করা হয়। পরে রাত ১১টার দিকে গণমাধ্যমকে পুরো অভিযানের বিস্তারিত জানানো হয়।
এ বিষয়ে এএসআই আতাউর রহমান বলেন, “ওসি স্যারের নির্দেশনায় আমরা পরিকল্পনা অনুযায়ী অভিযান চালাই। আসামি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ধরতে ভিন্ন কৌশল নিতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “আমাদের কর্মকর্তা আতাউর রহমান অত্যন্ত সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তার এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
এদিকে স্থানীয়দের মতে, পুলিশের এমন ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ অভিযান এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com