শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে অপপ্রচারে বার্লিনে প্রতিবাদ সভা

জার্মানি প্রতিনিধি:   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে অপপ্রচারে বার্লিনে প্রতিবাদ সভা
৪৫

বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভূয়া খবর প্রচার ও নানামূখী অপ্রচার বন্ধে জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে প্রতিবাদ সভা করেছে বার্লিনের বাংলাদেশী কমিউনিটি।

রোববার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে  প্রতিবাদ সভায় সর্বস্তরের প্রবাসীরা দেশের পতাকা ও ভারতবিরোধী পোস্টার ও প্ল্যাকাট হাতে স্লোগান দিতে থাকে।
এসময় প্রতিবাদ সভায় অংশ নেয়া বেশ কয়েকজন প্রবাসী বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে। দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা মামলার মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের সকল নাগরিকদের মধ্যে ঐক্য ফাটল ধরিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রে অংশ হিসেবে ভারত এসব করছে বলেও অভিযোগ প্রবাসীদের। বক্তারা আরো বলেন, ভারত কোনওভাবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি চায়না, বিগত ১৫ বছরে ভারত বাংলাদেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে সবগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী বলেও উল্লেখ করেন সবাই। মোদি সরকার ভারতের গণমাধ্যমে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র তা যেকোন মূল্যে নস্যাৎ করতে সর্বস্তরের বাংলাদেশীদের এক হওয়ার আহবান জানান সমাবেশে অংশ নেয়া সকলে।

একই সাথে আগরতলায় বাংলাদেশের উপ-হাই কমিশনে ভারতের উগ্রবাদী জনগণ হামলা ও ভাঙচুর করেছে তার সুস্পষ্ট বিচার না হলে প্রতিবাদ আরো জোরদার করার ঘোষণা আয়োজকদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com