শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘ভালবাসা’ কবিতায় মুগ্ধতা ছড়ালেন মোঃ ফেরদৌস

মো: সৌরব, বেতাগী প্রতিনিধি :   |   রবিবার, ২৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ভালবাসা’ কবিতায় মুগ্ধতা ছড়ালেন মোঃ ফেরদৌস
৯০

ভালবাসা মানুষের জীবনের সবচেয়ে আবেগঘন অনুভূতি। সেই অনুভূতিরই অনন্য প্রকাশ ঘটিয়েছেন বরগুনা’র বেতাগী উপজেলার পালকান্দা’র যুবক কবি মোঃ ফেরদৌস তাঁর নতুন কবিতা “ভালবাসা”-য়। কবিতায় প্রেমের টান, মায়া, রূপের আকর্ষণ আর দিশেহারা হৃদয়ের আকুলতা ধরা দিয়েছে অনবদ্য ভঙ্গিতে।

কবিতা: ভালবাসা

দেখি যদি তোমার মুখ
ভুলে যাই সব দুখ।
কত মায়া তোমার ওই দৃষ্টিতে,
একনজর চাইলে আমার দিকে।

ছুটে যেতে চাই যেন আমি
তোমারি কাছে।
কেন আমার মনটা নিতে চাও কেড়ে
তোমারে রূপের জালে ফেলে?

দিয়েছো আমায় দিশেহারা করে,
তোমার জন্য মনটা আমার ব্যাকুল করে।

প্রথম যেদিন দেখেছিলাম আমি,
আছো তুমি দাঁড়িয়ে।
আমাকে দেখে দেখে চেয়ে আছো
তোমার ঐ মায়াবী চোখে।

কেন আমার মনটা নিতে চাও কেরে?
তোমারি রূপের জালে ফেলে,
দিয়েছো আমায় দিশেহারা করে,
তোমার জন্য এখন
আমার মনটা ব্যাকুল করে।

সাহিত্যপ্রেমীরা বলছেন, মোঃ ফেরদৌসের এই কবিতায় রয়েছে তরুণ হৃদয়ের না বলা কথা, প্রেমের ব্যাকুলতা আর মায়ার মধুর সুর। কবিতাটি পাঠকের মনে অনায়াসেই জায়গা করে নেবে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com