চট্টগ্রাম প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের চন্দনাইশে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার )জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.সুব্রত বরণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন ও গ্রন্হাগারের উপদেষ্টা আলহাজ নুরুল আলম ম্যানেজার। প্রধান আলোচক ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। শিক্ষক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী নূর হোসেন সওদাগর, শিক্ষক রনজিত কুমার দে , মিতা বড়ুয়া, রনজিত কুমার দে, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল, পারভীন আকতার, মনজুর উদ্দিন প্রমুখ।শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ সাজিদ , সুস্মিতা মহাজন, আদিত্য বড়ুয়া,অন্তিকা দে, আদৃতা আচার্য,তাসরিয়া ইসলাম, প্রান্তিকা মহাজন ,আফরা আনজুম, আয়ুশ চন্দ্র আচার্য,আতিকা তাবাচ্ছুম প্রমুখ।
সভায় বক্তারা বলেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্হাগারের ভূমিকা অপরিসীম। জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নাই। শিশু কিশোর তরুণ যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে বই পড়তে উৎসাহিত করতে গ্রামে গঞ্জে সবখানে গ্রন্হাগার প্রতিষ্ঠা করতে হবে।
আর এসব গ্রন্হাগার সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে সমাজের শিক্ষিত ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারের বই বিতরণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com