শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভিজিডি’র চাল বিতরনে অনিয়মের অভিযোগ, এক মাসেও মিলছেনা তদন্ত

গাইবান্ধা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিজিডি’র চাল বিতরনে অনিয়মের অভিযোগ, এক মাসেও মিলছেনা তদন্ত
১৬৩

গাইবান্ধায় ভিডব্লিউবি চক্রের চাল বিতরণে অনিয়ম দূর্নীতির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ করেও মিলছেনা তদন্ত। ভুক্তভোগী অভিযোগকারীদের ক্ষোভ।

অভিযোগে জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে গত ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের গত ডিসেম্বর মাসের চাল বিতরণ শেষ হয়েছে। এরপরও বর্তমান সরকার উক্ত উপকারভোগীদের আরও অতিরিক্ত ৬ মাসের চাল উপহার হিসাবে বিতরণের জন্য বরাদ্দ দেন। এ বরাদ্দকৃত চাল দেশের অন্যান্য ইউনিয়নের ন্যায় হরিনাথপুর ইউনিয়ন গত মে মাসে বিতরণ করার ঘোষনা দিয়ে ইউপি চেয়ারম্যান পুরাতন কার্ডগুলো জমা নেন। এরপর তিনি নিজস্ব লোকজন দিয়ে চাল বিতরণে খরচের নামে জনপ্রতি ১ হাজার করে টাকা নিয়ে চালের স্লিপ বিতরণ করেন। এসময় টাকা নেয়ার বিষয়টি প্রকাশ করা হলে পরবর্তী ১ মাসের চালের স্লিপ থেকে নাম কেটে দেয়া হবে মর্মে হুমকী দেয়া হয়। এমতাবস্থায় স্লিপের বিপরীতে ৫ মাসের মোট ১৫০ কেজি চাল দেয়ার নিয়ম থাকলেও বস্তা খুলে ১০/১২ কেজি করে কম দিয়ে বিতরণ করেন। পরবর্তীতে বিভিন্ন ভাবে টাকা নেয়ার বিষয়টি প্রকাশ পেলে তিনি ক্ষুব্দ হয়ে বাকী ১ মাসের চাল বিতরণ না করে বিভিন্ন টাল বাহানায় সময় ক্ষেপন করে আসছেন। যা বর্তমান সরকারের ভাবমুর্তি মারত্মকভাবে ক্ষুন্ন করেছে।

ইউপি চেয়ারম্যানের এমন আচরণে ভিডব্লিউবি চক্রের ক্ষুব্দ উপকারভোগীদের পক্ষ হতে গত ২৩-০৬-২০২৫ইং তারিখে গাইবান্ধা জেলা প্রশাসনের দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগীদের দাবি অভিযোগ দাখিলের ১ মাস অতিবাহিত হলেও অদ্যাবধিও তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। এতে করে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন।

তবে এ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবী করেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com