শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভিপি নুরের ওপর হামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তরের নিন্দা ও প্রতিবাদ।।

বিশেষ প্রতিনিধি।।   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিপি নুরের ওপর হামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তরের নিন্দা ও প্রতিবাদ।।
৪৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তর শাখা। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান ও সাধারণ সম্পাদক সালমান হোসাইন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে দোষীদের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাফায়াত হোসেন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এ ধরণের নৃশংস হামলা অভাবিত। গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই কাম্য নয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com