শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ইবি উপাচার্যের

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি :   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ইবি উপাচার্যের
২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের নামে চালু হওয়া ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন– ‘তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে।’ সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় Islamic University, Bangladesh নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, ‘অফিসিয়াল পেইজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করছি।’

তিনি এসময় বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানিয়ে আরও বলেন , ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে অননুমোদিত পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায় তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’ আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো অফিসিয়াল পেইজটিতে ফলো দেয়া।

ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এবং ভুয়া পেইজগুলো অকার্যকর হয়ে পড়বে।’ এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. মুহা. শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com