ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২২ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছা. রানী (১৮) ও মোছা. নীলা (২২)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহায়তায় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com