শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানাঃ   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯০

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুর রহমান, গোলাম খাঁজা,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু সালেহ্,মোঃ শহীদুল ইসলাম,মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এড. রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, ক্যাশিয়ার ফরিদ হোসেন ও মোঃ রাসেল আহমেদ রিহান প্রমুখ। উল্লেখ্য কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আওতাধীন ভূঁইয়ারা গ্রামে অবস্থিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ সহ বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে আসছে।

এছাড়াও গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে সেবার মান আরও বাড়িয়ে দেওয়ার জন্য মানব সেবা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ কবির হোসেন সকলের নিকট সহযোগিতা কামনা করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com