শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের তিন বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

মোঃ জুয়েল রানাঃ   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের তিন বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন” এর তিন বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মানব সেবা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই যৌতুক,ইভটিজিং,বাল্য বিবাহ,জোয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক রেলীসহ বিভিন্ন কার্যক্রম পালন সহ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন,গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,দিন মজুরকে অটো রিক্সা উপহার, অসহায় রোগীদের মাঝে আর্থিক সহযোগিতাসহ স্বেচ্ছায় রক্তদান করে আসছে।

মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেন জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। যদি সমাজের দানবীর ব্যক্তিরা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সেবার হাত আরো বাড়িয়ে দেওয়া সম্ভব হবে। সংগঠনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোঃ ফরিদের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা সোহেল আহমেদ,প্রচার সম্পাদক দ শাওন,সদস্য সবুজ, হৃদয়, সজীব, মুরাদ, রাকিব ও শাহিন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com