শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূজপুর থানার বিশেষ অভিযানে ০৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূজপুর থানার বিশেষ অভিযানে ০৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার
৪৮

২০ জানুয়ারি মঙ্গলবার,ভূজপুর থানা পুলিশের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ০২ টার সময় বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ৫০০ গজ পিছনে চা বাগানের জঙ্গলের ভেতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া দুইটি বস্তার মধ্যে থাকা সর্বমোট ০৯ (নয়)টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে উক্ত আগ্নেয়াস্ত্রসমূহ গোপনে মজুদ করে রেখেছিল।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com