শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা

মোঃরাহিজুল ইসলাম   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা
৬৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ৫ সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও তা নগদে আদায় করা হয়। জানাগেছে, বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডাঃ এর দোকান থেকে ১ বস্তা ডিএপি স্যার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকারী নির্ধারিত মূল্য ১০৫০ টাকা

। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে ওই স্যার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন। ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ্যের সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে সার বিক্রেতা ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডঃ কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডঃ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ মেসার্স ঝনারধন চন্দ্র সাহা চর- ভূরুঙ্গামারী ইউনিয়ন, মেসার্স নিতাই চন্দ্র সাহা সোনাহাট ইউনিয়ন, মেসার্স হিরালাল চন্দ্র সাহা আন্ধারিঝাড় ইউনিয়ন ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স তিলাই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হলেও ওই সব ইউনিয়নে না গিয়ে তারা প্রত্যকে ভূরুঙ্গামারী সদরে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সার বিক্রি করেন। এতে কৃষকের অতিরিক্ত সময় ও পরিবহন খরচ ব্যয় করতে হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা মোতাবেক ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com