শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

মোঃ রাহিজুল ইসলাম , ( কুড়িগ্রাম ) প্রতিনিধি   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার 
৪৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজকে গ্রেফতার করেছে  পুলিশ। তিনি উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মৃত সুরত আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায়  থানা পুলিশের একটি দল বঙ্গ সোনাহাট ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

দীর্ঘদিন তিনি বঙ্গ সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করেন এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com