শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 

মোঃরাহিজুল ইসলাম :   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 
২২

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে   এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক শুভেচ্ছা   জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় গিয়ে সদ্য ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি  মোঃ আরিফুল ইসলাম সহ উপজেলা এবং  বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল সদস্যরা ।

উপজেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন ‌‌‘নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পুস্তকগত বিদ্যায় নয়, নৈতিক ও মানবিক গুণেও বিকশিত হোক।’ বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং তাদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com