শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে কমপ্লিট শাটডাউন এর পক্ষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ ও  বিক্ষোভ 

মোঃ রাহিজুল ইসলাম:   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে কমপ্লিট শাটডাউন এর পক্ষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ ও  বিক্ষোভ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত কমপ্লিট সাটডাউন এর পক্ষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন  বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও পুলিশের গুলিতে নিরহ ছাত্র হত‍্যার প্রতিবাদে ও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঘোষিত সাট ডাউন কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১৮ জুলাই ) সকাল বেলা ১১ টায় ভূরুঙ্গামারী  সিনিয়র ফাযিল মাদ্রাসা ও সোনাহাট কলেজ মোড়ে এক যোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

বেলা ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী।  রাস্তায় মিছিলটিকে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের বাগবিতন্ডা হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও থানা রোড ঘুরে গার্লস স্কুল মোড়ে এসে শেষ হয়।এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।
একই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কয়কশ শিক্ষার্থী  ভূরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট কলেজ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও  কোটা সংস্কারের পক্ষে  বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে সারা দেশে আন্দোলনকারী ছাত্রদের  ওপর হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান তারা।
বক্তারা আরো বলেন, ‘একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।

আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের চলমান আন্দোলন মেনে কোটা প্রথার সংস্কারের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমপ্লিট সাটডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা। দুপুর ১ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com