শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে কাঁচামাল ব্যবসায়ীকে করিম উদ্দিনকে ছুরিকাঘাত, ২৫ হাজার ছিনতাই 

ভূরুঙ্গামারী  (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে কাঁচামাল ব্যবসায়ীকে করিম উদ্দিনকে ছুরিকাঘাত, ২৫ হাজার ছিনতাই 
২২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করিম উদ্দিন (৬৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। আহত করিম উদ্দিন জয়মনিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং পেশায় ভূরুঙ্গামারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে নির্জন স্থানে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের হোসেন জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রয়োজনীয় সেলাই ও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি থানায় এখনো কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com