ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই এলাকায় গভীর রাতে সরকারি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে ভূরুঙ্গামারী মেডিকেল মোড় থেকে তিলাই ধামের হাটগামী সরকারি পাকা সড়কের পাশে সাইফুর রহমান মেম্বারের বাড়ি সংলগ্ন স্থানে গাছটি কেটে নেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের প্রায় চল্লিশ সেফটি সরকারি ইউক্যালিপ্টাস গাছের মধ্যে একটি গাছ করাত মেশিনের মাধ্যমে রাতের অন্ধকারে কেটে নিয়ে যায় একটি প্রভাবশালী মহল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন:সবাই ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, গভীর রাতে গাছটি কর্তনের সময় আশপাশে কোনো পাহারাদার বা বাধা না থাকায় অভিযুক্তরা দ্রুত গাছটি কেটে স্থানান্তর করে ফেলে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুর রহমান জানান, “আমি সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার বাড়ির সামনের সরকারি রাস্তার পাশের একটি গাছ কেটে ফেলা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় অনুসন্ধান করে দেখি, গাছটির তিনটি কাটা অংশ মোফাজ্জল হোসেনের বাড়ির বাইরে রাখা আছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হলেও, ঘটনাস্থলে গিয়ে তারা ঘটনার সত্যতা পেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com