শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি শেষে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি শেষে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
১৮৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে এক চাঞ্চল্যকর চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্থানীয় চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে হানা দিয়ে মূল্যবান সামগ্রী লুটপাটের পর আগুন লাগিয়ে দেয়।

রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজে রংপুরে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে তারা ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন জানান, রাত ১২টার দিকে তিনি বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যান। পরদিন সকাল প্রায় ১০টার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন দেখতে পান। তখনও ঘরের ভেতরে আগুন জ্বলছিল। পরে স্থানীয়দের সহায়তায় জানালার কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, ফাঁকা বাড়িতে চুরি করে আগুন লাগিয়ে দেওয়া একটি অস্বাভাবিক ও নৃশংস ঘটনা, যা এলাকায় আতঙ্ক তৈরি করেছে।

ক্ষতিগ্রস্ত ডা. রোকনুজ্জামান কিরন জানান, দুর্বৃত্তরা নগদ অর্থ, মূল্যবান সামগ্রীসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে গেছে এবং আগুনে অনেক প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আগুন লাগার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com