শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে পানিতে ডুবে চালকের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৩২)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিন এর ছেলে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার (২০ ডিসেম্বর ) দুপুরে মাটি বোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট-সড়ককাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে   পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামের ট্রাক্টর এর চালক ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com