শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে নদীতে বন্ধুদের সঙ্গে  মাছ ধরতে গিয়ে  যুবকের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে নদীতে বন্ধুদের সঙ্গে  মাছ ধরতে গিয়ে  যুবকের মৃত্যু
১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পার্শ্ববর্তী ফুলকুমার নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে রুবেল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার মৌজার খয়বর মোড় এলাকার  শমসের আলীর  ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রুবেল তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ফুলকুমার নদীতে মাছ ধরতে যান। কিছু সময় পর বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদীর কিছুটা দূরে কিছু ভেসে থাকতে দেখে এগিয়ে গিয়ে রুবেলের নিথর দেহ উদ্ধার করে। পরে তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবেলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com