শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ   |   শনিবার, ০৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
৩১

ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়া গ্রামে ঈদুল আযহার আনন্দমুখর দিনে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র চার বছর বয়সী এক শিশুর মৃত্যুতে উৎসবের আমেজ পরিণত হয়েছে শোকের মাতামে। জানা গেছে, ঈদের দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছিল শিশু টি। অসতর্ক মুহূর্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ঐএলাকার মিজানুর রহমানের ছেলে মাহিন (০৪)।

শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দ যেন মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি বাড়ির একদম কাছেই অবস্থিত এবং শিশুদের চলাফেরার জন্য কোনও নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে ছিল না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসী এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com