শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছাড়া ইউনিয়নের আড়ায়ার কোটি গ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ (২)। তিনি ভূরুঙ্গামারী আল হেরা ইসলামী একাডেমীর সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি তার বাড়ির আঙিনায় খেলা করছিল। বিকেলে তাকে না পেয়ে মা প্রথমে ধারণা করেন, সে হয়তো তার বাবা সঙ্গে নিকটস্থ বাজারে গিয়েছে। কিন্তু সন্ধ্যায় বাবা বাড়িতে ফিরে আসলে শিশুটি তার সঙ্গে না থাকায় পরিবারের সদস্যরা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। এরপর, পার্শ্ববর্তী একটি বিলের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনার পর একটি ইউডি মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com