শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ
৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী ও বাসমতি চাল জব্দ করা হয়েছে।

শনিবার ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নের মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় প্রায় ৩৫ ধরনের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদ ও বাজারজাত করে আসছিল। চক্রটি কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে ভূরুঙ্গামারীর ভোটহাট ও কচাকাটা থানার মাদারগঞ্জ এবং নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে এসব পণ্য দেশে প্রবেশ করাতো।

দীর্ঘদিনের নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়ির মালিকের কাছ থেকেও চোরাকারবারি চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com