শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম
৩৮

কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ্য দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে গড়ে তুলবে। সোমবার দুপুর বারোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার শুভ উদ্বোধ করে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এ আহ্বান জানান। উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ওসি আজিম উদ্দিন,এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরন,শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,সুস্থ্য জাতী গঠন ছাড়া দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ^রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নিচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com