শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ যোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম গণহত্যার একটি। নারী, শিশু ও নিরীহ মানুষের রক্তে আজ গাজার মাটি রঞ্জিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।” তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মানবতাবাদীদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

এদিকে একইদিন দুপুর ১২টায় ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গাজার ওপর চলমান হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। উল্লেখ্য, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী একাধিকবার বিমান হামলা চালিয়ে বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com