ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়। বুধবার ( ৩ সেপ্টেম্বর ) সকালে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ ও রফিকুল ইসলাম শান্ত। এছাড়াও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুছ আলী, আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন, কৃষকদল আহ্বায়ক সুরুজ্জামান, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে বলেন, জাতীয় রাজনীতিতে দলটি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁরা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং সব শহীদ নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com