শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে বাড়ছে সবকটি নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

মোঃ রাহিজুল ইসলাম:   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে বাড়ছে সবকটি নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের  কারণে দুধকুমার, ফুলকুমার ও কালজানীসহ  উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ১.৮৬ মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৮ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  দুধকুমার নদীর দু-কুল উপচে যেন কোন মুহূর্তে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল।

কুড়িগ্রাম পাউবো জানায়, বৃহস্পতিবার  (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায়  গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ১.৮৬ মিটার বেড়ে বিপৎসীমার ৩৮ সে.মিটার  নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, আমজাদ ও মোজাম্মেল হক জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন‍্যা হওয়ার আশঙ্কায় আছি।

পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, যে হারে দুধকুমার নদের পানি বাড়ছে তাতে রাতেই কিছু এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ করেই তো তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। আমাদের লোকজন কাজ করছে মাঠে কি পরিমাণ ফসল পানিতে নিমজ্জিত হয়েছে পরে জানা যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানে ভারি বৃষ্টি পাতের কারণে জেলার সবকটি নদ-নদীর পানি বাড়ছে। তবে বিপদসীমা অতিক্রম করার সম্ভবনা নেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com