শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার

মোঃরাহিজুল ইসলাম :   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা এবং মৃত সামছুল হক চৌধুরীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ এলাকা কামাত আঙ্গারীয়া থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন নিয়ামুল আরিফ। তার গ্রেফতারের মধ্য দিয়ে তদন্তে নতুন গতিশীলতা আসবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, সম্প্রতি ভূরুঙ্গামারীতে বৈষম্যের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে হামলার ঘটনা ঘটে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com