শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় পাঁচমাথা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শেখ ফরিদ (২৫) ওই এলাকার মৃত আমজাদ দেওয়ানির ছেলে।

পুলিশ জানায়, ২০২০ সালে শেখ ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com