শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে মোটর পাম্প চুরির ঘটনায় যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

মোঃরাহিজুল ইসলাম , ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম )প্রতিনিধিঃ   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে মোটর পাম্প চুরির ঘটনায় যুবক আটক, এলাকায় চাঞ্চল্য
২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে মোটর পাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে রবিবার (১৭ মে) রাতে স্থানীয়রা সন্দেহভাজন এক যুবককে আটক করেছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পাইকেরছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকার বাসিন্দা মোঃ নজির হোসেন (সাবেক চেয়ারম্যান) তার বসতবাড়ি থেকে দুটি মোটর পাম্প চুরি হওয়ার অভিযোগ করেন। তার দাবি, গত ৮ মে রাত ১১টা থেকে ৯ মে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির আঙিনা ও ঘরের পাশ থেকে মোটর পাম্প দুটি চুরি করে নিয়ে যায়। ঘটনার কয়েকদিন পর, গত ১৫ মে সন্ধ্যায় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে নজির হোসেনের কাছে ফোন আসে। ফোনদাতা জানান, মোটর পাম্প চুরির সঙ্গে জড়িত চারজনের নাম একটি চিঠিতে লেখা রয়েছে এবং সেটি বাড়ির সামনে একটি নারিকেল গাছের নিচে সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা আছে।

পরে নজির হোসেন ও তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে চারজনের নাম লেখা একটি চিঠি উদ্ধার করেন বলে দাবি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মোবাইল নম্বর ব্যবহারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে স্থানীয়রা সন্দেহভাজন এক যুবককে আটক করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা বেড়ে চলেছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা না হলে এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাউকে আটকের বিষয়টি আমি এখনো অবগত নই। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com