মোঃ রাহিজুল ইসলাম | সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে মোবাইল না দেওয়ায় মাদ্রাসা ছাত্রের আত্নহত্যা। নিহত কিশোর সোনাহাট আল কারিম ইসলামি একাডেমীর ছাত্র।
সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি, মোড় এলাকার সাজল মিয়ার পুত্র সোহাগ (১০) । সাজল মিয়ার একজন ভ্যান চালক। এ বিষয়ে পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, নিহত কিশোর একজন মাদ্রাসা ছাত্র।
তার মোবাইলের প্রতি খুব আসক্তি ছিলো। আজ সকালে (৮টায়) তার বাবা মোবাইল ফোন লুকিয়ে রেখে কাজে যায়। সে মোবাইল না পেয়ে রুমে ঢুকে কান্নাকাটি করে একপর্যায়ে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com