শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মোঃ রাহিজুল ইসলাম :   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
৭৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ভোরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজসহ দিন ব‍্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদৎ হোসেন । পরে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

পরে সকাল ৯ ঘটিকায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব‍্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলদিয়ে বরণ, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী, উপজেলা প্রশাসন মুক্ত স্কাউটদল  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করে।

দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদৎ হোসেন। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব‍্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমপন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com