শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্রঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু 

মোঃ রাহিজুল ইসলাম :   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্রঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু 
১০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম করিমন বেওয়া (৯০)। সোমবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের ইউনিয়ের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ মে) সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি কালাচান মোড়ের উত্তরে রাস্তা পার হচ্ছিলেন। সেই মুহূর্তে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক অটো চালককে সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com