শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস উদ্বোধন

মোঃরাহিজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস উদ্বোধন
১০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস (শিক্ষক বাড়ি) উদ্বোধন করা হয়েছে। ২১ জুন ( শনিবার) দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সম্মিলিত শিক্ষক পরিষদের এই অফিস উদ্বোধন করা হয়।  সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন   ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন ও ভূরুঙ্গামারী সরকারি  কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি  কাজী গোলাম মোস্তফা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।  সম্মেলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দশটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪ শত শিক্ষক নিয়ে ২০২২ ভূরুঙ্গামারীতৈ গঠিত হয় সম্মিলিত শিক্ষক পরিষদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com