শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

মো রাহিজুল ইসলাম   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
১০

কল্যাণমুখী ব্যাংকিংয়ের অভিযাত্রায় এগিয়ে যাই নব উদ্যমে’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আকরামুল ইসলাম, সিনিয়র অফিসার তাজুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সহ প্রেসক্লাবে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আকরামুল ইসলাম সাংবাদিকদের বলেন ইসলামী ব্যাংক জনগনের ব্যাংক।

ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারীতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ব্যাংকটি আরডিএস প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের শিশু জন্ম গ্রহণ করলে ওয়েলকাম গিফট প্রদান করে, শিক্ষা বৃত্তি প্রদান করে এবং সুবিধাভোগীদের কেউ মারা গেলে দাফন কাফনের জন্য  তাদের পাশে দাঁড়ায়। এছাড়া ক্যাশ ওয়াকফ নামক প্রকল্পের মাধ্যমে জনকল্যাণমুখী কাজে অবদান রাখছে। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম আগের ন্যায় সচল রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com