শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্রদের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃরাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   শনিবার, ০৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্রদের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানটি মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আজিজুর রহমান সরকার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ জনাব আলতাফ হোসেন এবং সোনাহান ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব বাবুল আক্তার। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবেশনা করে ভূরুঙ্গামারীর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রামের ধরলা শিল্পীগোষ্ঠী এবং রংপুরের অঙ্গীকার শিল্পীগোষ্ঠী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com