মোঃরাহিজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি | সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | ২৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ মে) বিকাল পাঁচটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের জবেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবারি। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পরে তল্লাশি চালালে তার (নুরুল ইসলাম) বসত ঘরের পেছনে অভিনব পদ্ধতিতে চাষ করা একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। কাঁচা গাছটির ওজন প্রায় ২০ কেজি। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com