শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ২৮শে অক্টোবর লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ 

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ২৮শে অক্টোবর লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ 
২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর  পল্টনে আওয়ামী লীগও ১৪ দল কর্তৃক লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে  বিক্ষোভ সমাবেশ করছে উপজেলা  জামায়াত।

মঙ্গলবার (২৮ অক্টোবর ) বেলা ৩ ঘটিকায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে শেষ হয়।

পরে উপজেলা জামাতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে  কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, জনপ্রিয় ইসলামী বক্তা মোস্তফা মাহবুবুল আলম( সাতক্ষীরা ), ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে- যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। গত ১৯ বছরেও এর বর্বর হামলার দায়ীদের বিচার হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com